সিলেটে ৪৫ টাকায় পেঁয়াজ কিনতে লম্বা লাইন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual8 Ad Code

সিলেটসহ সারাদেশের বাজারে পেঁয়াজের যে দাম তা নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। ফলে তুলনামূলক কম দামে পেঁয়াজ কিনতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বিভিন্ন পয়েন্টে ভিড় করছেন ক্রেতারা।

 

Manual5 Ad Code

সোমবার সকাল থেকে সিলেট নগরীর তিনটি স্থানে ৪৫ টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে রিকাবীবাজারস্থ কাজি নজরুল ইসলাম অডিটরিয়ামের সামনে, ক্বীন ব্রিজের মোড়ে, মার্কাজ পয়েন্ট বঙ্গবীর রোডে।

Manual1 Ad Code

 

সকালে এই স্থানগুলোতে গিয়ে দেখা যায়, প্রখর রোদের মধ্যেই শত শত মানুষ টিসিবির ট্রাক থেকে পেঁয়াজ কিনতে ভিড় করেছেন। সময় বাড়ার সাথে সাথে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। এছাড়া মহিলার উপস্থিতিও  ছিল চোখে পড়ার মত।

Manual2 Ad Code

 

পেঁয়াজ কেনার জন্য ক্রেতারা দীর্ঘক্ষণ লাইনে দাড়ালেও কেনার পর পেঁয়াজের মান নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন।

 

Manual8 Ad Code

টিসিবির পেঁয়াজ কিনতে আসা এক ক্রেতা বলেন, বাজারে এক কেজি পেঁয়াজের দাম ১৫০-২০০ টাকা। এখানে এক কেজি পেঁয়াজের দাম ৪৫ টাকা। এ কারণে পেঁয়াজ কিনতে এখানে এসেছি। লাইনে দাঁড়িয়েছি এক ঘণ্টা হয়ে গেছে। কিন্তু সামনে এখনও ৫০ জনের মতো আছে। জানি না কখন লাইনের শেষ মাথায় পৌঁছাতে পারব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code