সিলেট আদালতে কোন আইনজীবী ধর্ষকদের পক্ষে দাঁড়াননি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণের ঘটনার মামলার প্রধান আসামী ধর্ষক এম সাইফুর রহমান ও ৪নং আসামী অর্জুন লস্করকে আজ আদালতে নেওয়া হয়।

Manual1 Ad Code

আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। কিন্তু আদালতে ধর্ষকদের পক্ষে কোন আইনজীবী দাঁড়াননি। সকল আইনজীবীই ধর্ষকদের বিপক্ষে ছিলেন।

Manual7 Ad Code

সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালতের সিনিয়র আইনজীবীরা জানান, সিলেট একটি আধ্যাত্মিক নগরী। এ নগরীতে কুলষিত করেছে ধর্ষকরা। এমন ন্যাক্কারজনক ঘটনার কারনে সিলেটের কোন আইনজীবী-ই ধর্ষকদের পাশে দাঁড়াননি।
এদিকে ধর্ষকদের পক্ষে কোন আইনজীবী না দাঁড়ানোয় সামাজিক যোগাযোগ মাধ্যমে সিলেট আইনজীবী সমিতিতে ধন্যবাদ জানিয়েছেন অনেকেই।

Manual4 Ad Code

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট ২য় আদালতের বিচারক সাইফুর রহমান তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual8 Ad Code

আদালতে গ্রেফতারকৃত সাইফুর রহমান, অর্জুন লস্করকে হাজির করে ধর্ষণ মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য ৭দিনের রিমান্ড আবেদন করলে শুনানী শেষে বিচারক তাদের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী জানান, ধর্ষণ মামলায় সাইফুর ও অর্জুন লস্করের ৫দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code