সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ১৩ জানুয়ারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ সিলেট জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২৬টি পদে ৫১ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ করেছেন সমিতির নির্বাচন কমিশন।

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২নং হলের ২য় ও ৩য় তলায় অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭৯৩ জন। ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১ জন আইনজীবী প্রার্থী।

Manual8 Ad Code

প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ছিল ৬ জানুয়ারি। কোন প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার না করায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়। গতকাল সোমবার সমিতির প্রধান নির্বাচন কমিশনার মো. আলীম উদ্দিন প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

Manual7 Ad Code

গত ৫ জানুয়ারি বিকেলে আইনজীবী সমিতির লাইব্রেরি হলে মনোনয়নপত্র যাচাই-বাছাই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার মো. আলিম উদ্দিন এবং সহকারী নির্বাচন কমিশনার মইনুল হক ও মোহাম্মদ মঈনুল ইসলামের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. ফজলুল হক সেলিম ও মাহফুজুর রহমান, সাবেক সভাপতি মো. জামিলুল হক জামিল, এমাদ উল্ল্যাহ শহীদুল ইসলাম শাহীন ও এ.কে.এম. শমিউল আলম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক, আলী মোস্তফা মিশকাতুন নূর, যুগ্ম সম্পাদক মো. শিব্বির আহমদ (বাবলু), মুমিনুর রহমান (টিটু), সমাজ বিষয়ক সম্পাদক মো. আজিম উদ্দীন, সহ-সমাজ বিষয়ক সম্পাদক মো. মকসুদ আহমদ, লাইব্রেরি সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত (অপি), সহ সম্পাদক কবির আহমদ, কাওছার আহমদ ও মোবারক হোসাইন প্রমুখ। এ সময় বিভিন্ন পদে অংশগ্রহণকারী প্রার্থীগণ ছাড়াও শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

কার্যনির্বাহী কমিটির সদস্য পদসহ ২৬টি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আইনজীবীবৃন্দ হলেন-সভাপতি পদে অশোক পুরকায়স্থ, মো. ওবায়দুর রহমান, শাহ মো. মোসাহিদ আলী, মো. সামছুল হক ও সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ-সভাপতি-১ পদে মো. এখলাছুর রহমান ও সৈয়দ ফেরদৌস আহমদ, সহ-সভাপতি-২ পদে মোহাম্মদ আব্দুল হান্নান, মো. নুরুল আমীন ও হাদিয়া চৌধুরী মুন্নি, সাধারণ সম্পাদক পদে গোলাম ইয়াহ্-ইয়া চৌধুরী (সুহেল) , মাহফুজুর রহমান ও সুলতানা রাজিয়া ডলি, যুগ্ম সম্পাদক-১ পদে আজাদ আহমদ, মো. খালেদ আহমদ জুবায়ের, মো. তাজ-রীহান (জামান), বিজিত লাল তালুকদার ও মোহাম্মদ সলমান উদ্দিন, যুগ্ম সম্পাদক-২ পদে মোহাম্মদ সাইফুর রহমান, শাবানা ইসলাম ও মোহাম্মদ শফিকুল ইসলাম (সবুজ), সমাজ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ মাহবুব হোসাইন ও মো. সোহেল মিয়া, সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদে তানভীর আহমদ ও মোহাম্মদ হোসাইনুর রহমান (লায়েছ), লাইব্রেরি সম্পাদক পদে এফ.এইচ.এম. সাজেদুল ইসলাম (সজিব) ও মো. সোহরাওয়ার হোসাইন (খসরু), প্রধান নির্বাচন কমিশনার পদে আক্তার উদ্দীন আহমদ টিটু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসকারিভাবে নির্বাচিত, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মো. আব্দুল মুকিত, মোহাম্মদ সেলিম মিয়া ও সজল চন্দ্র পাল, সহ সম্পাদকের ৩টি পদে আরিফ আহমদ, গোলজার হোসেন খোকন, মোহাম্মদ তোফায়েল আহমদ, ও মো. সাদিদুর রহমান (রিপন) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে অনুজ কুমার রায়, মো. আখতার হোসেন খান, মো. আনোয়ার হোসেন, আবু মোহাম্মদ আসাদ, মো. আব্দুল ওদুদ, আব্দুল গফফার, আব্দুল মালিক, এমদাদুল হক, কল্যাণ চৌধুরী, মো. গিয়াস উদ্দিন (১), জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন), ড. দিলীপ কুমার দাস চৌধুরী, মো. মুহিবুর রহমান, মো. মনসুর আলম, এম. মর্তুজা আহমদ চৌধুরী ও মো. রাজ উদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Manual4 Ad Code

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন নির্বাচন কমিশন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code