সিলেট মুরারিচাঁদ কলেজে “ বাংলাদেশ ও ইংল্যান্ড শিক্ষাব্যবস্থা “ শীর্ষক সভা সম্পন্ন

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

সৈয়দা নুসরাত শারমিন, সিলেট :

Manual2 Ad Code

সিলেট মুরারিচাঁদ কলেজের ফিজিক্স ক্লাবের উদ্যোগে “ বাংলাদেশ ও ইংল্যান্ড শিক্ষাব্যবস্থা “ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

৭ আগস্ট ২০২২ রবিবার দুপুরে সিলেট মুরারিচাঁদ কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টে উক্ত বিভাগের সাবেক ছাত্র ও শিক্ষক যুক্তরাজ্যে কর্মরত অধ্যাপক জামাল আহমদ এসে  পৌছলে তাকে প্রাণঢালা অভিনন্দন, ক্রেস্ট প্রদান ও ফুলের শুভেচ্ছা জানান ফিজিক্স ক্লাবের নেতৃবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

Manual6 Ad Code

পরে সিলেট মুরারিচাঁদ কলেজের ফিজিক্স ক্লাবের উদ্যোগে “ বাংলাদেশ ও ইংল্যান্ড শিক্ষাব্যবস্থা “ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন – অধ্যাপক জামাল আহমেদ।

Manual4 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন -মুরারিচাঁদ কলেজের পদার্থ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ তৌফিক এজদানী চৌধুরী ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন –  মুরারিচাঁদ কলেজের পদার্থ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহম্মদ আলাউদ্দিন খান।

বক্তারা বাংলাদেশ ও ইংল্যান্ডের শিক্ষাব্যবস্থা নিয়ে তুলনামূলক আলোচনা করেন। বিশেষ করে ইংল্যান্ডের আধুনিক শিক্ষার বিভিন্ন তথ্য তুলে ধরেন প্রধান অতিথি জামাল আহমদ। ছাত্র-ছাত্রীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হওয়ার তাগিদ করেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code