সিলেট রেলস্টেশনে বন্যার পানি, ট্রেন-বাস চলাচল বন্ধ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:বন্যার পানি ঢুকে পড়ায় সিলেট রেলস্টেশন থেকে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সিলেটের সঙ্গে সব উপজেলার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশন থেকে ট্রেন চলবে। শনিবার (১৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রেলস্টেশন বন্ধ ঘোষণা করা হয়। এসব তথ্য নিশ্চিত করে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার মো. নুরুল ইসলাম বলেন, ‘বন্যার পানি ঢুকে পড়ায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট স্টেশন বন্ধ ঘোষণা করা হয়। তবে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন থেকে ট্রেন চলবে।’ নুরুল ইসলাম বলেন, ‘রেলস্টেশনের প্ল্যাটফর্মে বন্যার পানি প্রবেশ করেছে। স্টেশনে প্রবেশ করতে পারছে না কোনও ট্রেন। স্টেশন থেকে সকাল সোয়া ৭টায় কালনী ও বেলা সোয়া ১১টায় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এরপর থেকে আর কোনও ট্রেন চলাচল করেনি। বন্যার পানি নেমে গেলে পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code