সিলেট সিটির জনবান্ধব সব প্রকল্প দ্রুত অনুমোদন দেওয়া হবে: ‍স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

লেখক: Rumie
প্রকাশ: ৬ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব সব প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন। আজ মঙ্গলবার (০৩ মার্চ) সকালে সিটি করপোরেশনের নগর ভবনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন। প্রতিমন্ত্রী বলেন, আমার মানুষের সুবিধার বিষয়টি অধিক গুরুত্ব দিচ্ছি। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের কাজে লাগে এরকম প্রকল্প অগ্রাধিকার দিয়ে আমরা যত দ্রুত সম্ভব অনুমোদন করব।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নবনিযুক্ত প্রশাসকের প্রশংসা করে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি রয়েছে রাষ্ট্রীয় বিভিন্ন কাজের বর্ণাঢ্য অভিজ্ঞতা। তিনি সিলেটের উন্নয়নের রূপকার, সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম. সাইফুর রহমানের সঙ্গেও কাজ করেছেন। আশা করি তাঁর নেতৃত্বে সিলেট হবে একটি আধুনিক নগর। সিলেটের নাগরিকরা পাবেন সর্বোচ্চ নাগরিক সেবা।

সিলেট সিটি করপোরেশনের কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, আমি আসার পথে দেখেছি সিলেট নগর অনেক পরিষ্কার-পরিচ্ছন্ন। আশা করি আপনারা এর ধারাবাহিকতা বজায় রাখবেন। সরকারের ওপর নির্ভরতা কমিয়ে সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়ানোর ওপরও গুরুত্ব আরোপ করেন তিনি।

Manual4 Ad Code

মীর শাহে আলম ছড়া, খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগেরও নির্দেশ দেন তিনি।

Manual3 Ad Code

সভাপতির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটকে বাংলাদেশের নাম্বার ওয়ান দৃষ্টিনন্দন আধুনিক নগর হিসেবে গড়তে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, বাসযোগ্য আধুনিক নগর গড়তে সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যেমন সহযোগিতা প্রয়োজন তেমিন, নাগরিকদেরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

তিনি আরো বলেন, আমি প্রশাসকের দায়িত্ব পেয়েই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছিলাম। বলেছিলাম আমাকে এই দায়িত্ব দিলে আপনার সার্বিক সহযোগিতা ছাড়াও স্থানীয় সরকার মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারি বিভিন্ন দপ্তরের সহযোগিতা লাগবে। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন। আজ প্রধানমন্ত্রীর আশ্বাসের বাস্তবায়ন দেখলাম। স্থানীয় প্রতিমন্ত্রী সিলেটে এসে আমাদেরকে উৎসাহিত করেছেন। আমাদের দুজন মন্ত্রীও আছেন। আশা করি আমরা সবার সহযেগিতায় একটি সুন্দর নগর গড়তে পারব।

সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশনের চলমান বিভিন্ন প্রকল্প ও বাস্তবায়নাধীন প্রকল্প সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন।

মতবিনিময় সভায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে প্রতিমন্ত্রীকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ সময় সিলেটের সংসদ সদস্য এম এ মালিক, সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, প্রধান প্রকৌশলী আলী আকবর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code

এরপর প্রতিমন্ত্রী সিলেট সার্কিট হাউসে সিলেটের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। পরে মীর শাহে আলম রিকাবীবাজারে এম. সাইফুর রহমান অডিটোরিয়াম, ধোপাদিঘিরপাড় ওয়াকওয়ে এবং জেল কলোনি পরিদর্শন করেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code