সিলেট সিটি নির্বাচন : আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় কর্মী সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা আহমদ হোসেন পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন। এ কমিটি পরবর্তী সময়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। সেই কমিটিতে মহানগর আওয়ামী লীগ ও জেলা আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন পেশাজীবী এবং সামাজিক সংগঠনের নেতৃ্ৃন্দকে অন্তর্ভুক্ত করা হবে।

Manual6 Ad Code

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান করা হয়েছে মহানগর আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, কো-চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সদস্য সচিব মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এছাড়াও প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সদস্য সচিব ঘোষণা করা হয়।

Manual4 Ad Code

নগরীর একটি অভিজাত হলরুমে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত কর্মী সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল এবং মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক প্রমুখ।

 প্রেস বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code