সিসিকের উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করলেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

ভারতীয় দূতাবাসের অর্থায়নে সিসিকের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন করেছেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ।
গতকাল রোববার দুপুরে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে নগরীর প্রকল্পগুলো পরিদর্শন করেন ভারতীয় দূতাবাসের ভারতীয় হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের নেতৃত্বে একটি পরিদর্শক দল। এসময় তারা চারাদীঘির পাড়স্থ মজলিস আমিন সিটি বেবি কেয়ার একাডেমি পরিদর্শন করেন। এ সময় তারা নগরীর কাষ্টঘরে নির্মিত ক্লিনার কলোনীও পরিদর্শন করেন। পরিদর্শনকালে সুবিধাভোগীদের সাথে কথা বলেন। পরে নেতৃবৃন্দ ধোপাদিঘীরপাড়স্থ ওয়াকওয়ে পরিদর্শনে যান। এসময় ভারতীয় ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ উন্নয়ন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকান্ডে সহযোগী হবার আগ্রহ প্রকাশ করেন।

Manual1 Ad Code

পরিদর্শনকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ভারত সরকারের অর্থায়নে সিসিকের বেশ কয়েকটি প্রকল্প সফলভাবে বাস্তবায়ন হচ্ছে। এজন্য তিনি সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভারত সরকার ও বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা আশা করি ভবিষ্যতেও ভারতীয় সরকারের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক এবং সিসিকের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা অব্যাহত থাকবে। উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে ভারতীয় দূতাবাসের প্রতিনিধি দলের প্রধান ডেপুটি হাই কমিশনার ড. বিনয় জর্জ সিসিকের কর্মদক্ষতার প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন ভারতীয় দুতাবাসের সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জয়সওয়াল, দ্বিতীয় সচিব সঞ্জয় জৈন, সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবরসহ সিসিক, ভারতীয় হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code