সিসির সঙ্গে দেখা করতে মিসরে ব্লিঙ্কেন

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: গাজা ইস্যু নিয়ে কথা বলতে মিসরে গেছেন মার্কিন
পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানী কায়রোতে
পৌঁছেছেন তিনি। সেখানে আজ দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির সঙ্গে
সাক্ষাৎ করবেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

৭ অক্টোবর ইসরায়েলের ওপর হামাসের করা হামলার পর থেকে এ নিয়ে পঞ্চমবারের
মতো মধ্যপ্রাচ্য সফর করছেন ব্লিঙ্কেন।

Manual8 Ad Code

তার এই সফরের লক্ষ্য হলো গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি বিষয়ক একটি চুক্তি
নিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে মিসরীয় এবং কাতারি-
মধ্যস্থতাকারীদের কথোপকথনকে এগিয়ে নেওয়া।

Manual3 Ad Code

এই লক্ষ্যে সোমবার সৌদি আরব সফর করেছেন ব্লিঙ্কেন। সেখান থেকে আজ মিসরে
এসেছেন। কায়রোতে সিসির সঙ্গে বৈঠকের পর ব্লিঙ্কেনের কাতার, ইসরায়েল এবং
অধিকৃত পশ্চিম তীর পরিদর্শন করা কথা রয়েছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code