সিয়ামের তিন সিনেমার সহকর্মীরা একসঙ্গে এলেন প্রেক্ষাগৃহে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ঈদে মুক্তি পেয়েছে চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত ‘শান’। তাকে উৎসাহ দিতে এবার তার মুক্তি প্রতীক্ষিত অন্য দুই সিনেমার সহকর্মীরা একসঙ্গে উপভোগ করলেন ‘শান’। অপর ছবি দুটি হলো ‘অপারেশন সুন্দরবন’ ও ‘অন্তর্জাল’। রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে হাজির হন তারা। এ সময় উপস্থিত ছিলেন ‘শান’-এর প্রযোজক-কাহিনিকার আজাদ খান, পরিচালক এম রাহিম, চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা ও চিত্রনায়ক সিয়াম আহমেদ।

Manual1 Ad Code

এছাড়া ‘অন্তর্জাল’ সিনেমার পরিচালক দীপঙ্কর দীপন, প্রযোজক আরেফিন রুম্মন, শাহ আমীর খুসরু, নায়ক এবিএম সুমন, নায়িকা সুনেরাহ বিনতে কামাল, মাশরুর এনান এবং দুটি সিনেমার আরও অনেক কুশলীরা।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code