সি সিরিজের ফোন আনছে রিয়েলমি!

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক,নিউইয়র্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে সি সিরিজের আরেকটি ফোন–সি ১৫ – কোয়ালকম স্ন্যাপড্রাগন এডিশন নিয়ে আসছে। নতুন এ ফোনটিতে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের মেগা ব্যাটারির পাশাপাশি থাকছে বিশাল ডিসপ্লে, আল্ট্রা-ওয়াইড এআই কোয়াড ক্যামেরা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৬০ সিরিজের প্রসেসর, অত্যাধুনিক ফিচারের থাকছে। আগামী ৯ নভেম্বর রিয়েলমি’র ফেসবুক পেজে অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে তরুণদের জন্যে এই স্মার্টফোনটি উন্মোচন করা হবে।

Manual5 Ad Code

তরুণদের বহুমুখী প্রতিভার বিকাশকে উৎসাহিত করতে ও তাদের জীবনযাত্রাকে আরো সহজ করতে রিয়েলমি সবসময়ই অত্যাধুনিক সফটওয়্যার ও হার্ডওয়্যারের সমন্বয়ে চমৎকার সব ডিভাইস নিয়ে আসছে। সি সিরিজের আগের ফোনগুলোর মতোই এবারের নতুন ফোনটিতেও থাকছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা দেবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। এছাড়া কোয়ালকম প্রসেসরে গেমিং হবে আরো স্মুথ, এবং কাজের ক্ষেত্রেও পাওয়া যাবে অনন্য গতি।পছন্দের কন্টেন্ট দেখার এবং গেমিং এ চমৎকার ভিউইং এক্সপেরিয়েন্সের জন্যে রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশনে থাকছে ৬.৫-ইঞ্চির ২০:৯ রেশিওর মিনি ড্রপ ডিসপ্লে। এআই কোয়াড ক্যামেরার বড় অ্যাপারচার এবং নাইটস্কেপ মোডে কম আলোতেও নিখুঁত ছবি তোলা যবে। আর ওয়াইড ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোড, পানোসেলফিতে তোলা যাবে অনন্য সেলফি। রিয়েলমি সি ১৫ – কোয়ালকম এডিশনে ব্যবহার করা হয়েছে উন্নততর রিয়েলমি ইউআই যার স্মুথ পারফরম্যান্সে স্মার্টফোনের ব্যবহার হবে সহজ। ৩-ফিঙ্গার স্ক্রিনশট ছাড়াও ফোন ব্যবহারে অনন্যতা যোগাতে থাকছে ডার্ক মোড। ইউআই-এর উন্নত অপটিমাইজেশনে সঙ্গে সুপার পাওয়ার সেভিং মোডে মিলবে আরো উন্নত ব্যাটারি ব্যাকআপ। এই বিষয়ে রিয়েলমি গ্লোবালের ব্র্যান্ড ম্যানেজার রিভস লি বলেন, “আমরা বরাবরই তরুণদের জন্যে শক্তিশালী ডিভাইস নিয়ে আসছি যেন তারা এগুলোর ব্যবহারে আরো দূর এগিয়ে যেতে পারেন। এর ফলে তারা খুব সহজে পৃথিবীর সামনে তাদের সৃজনশীলতা প্রদর্শন করতে পারবেন।”

এছাড়া, রিয়েলমি জনপ্রিয় ই-কমার্স সাইট দারাজের ১১.১১ ক্যাম্পেইনেরও কো-স্পন্সর হিসেবে থাকছে এবং বিশ্বব্যাপী ৫ কোটি গ্রাহকের পরিবার হয়ে ওঠা উপলক্ষে এ ক্যাম্পেইনে তারা ফ্যানদের জন্যে নিয়ে এসেছে সুপার ফ্যান ফেস্ট সেল। এই অফারে আকর্ষনীয় মূল্যে রিয়েলমির সেভেন প্রো, সেভেন আই, ফাইভ আই, সি টুয়েলভ পাওয়া যাবে। অফারটি সম্পর্কে আরো জানতে এই লিঙ্কে ক্লিক করুন:

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code