সুনামগঞ্জে মঞ্চস্থ পুলিশ নাট্যদলের ‘অভিশপ্ত আগস্ট’

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

বিনোদন ডেস্কঃ আগস্ট বাঙালির জীবনে এক শোকাহত অধ্যায়। পঁচাত্তরের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকেই উল্টো পথে হাঁটতে থাকে স্বদেশ। এ নৃশংস হত্যাকান্ড ভিত্তি করে বাংলাদেশ পুলিশ নাট্যদল মঞ্চে এনেছে ইতিহাস আশ্রয়ী গবেষণালব্ধ নাটক ‘অভিশপ্ত আগস্ট’। গতকাল রোববার (৯জানুয়ারি) সন্ধ্যায় সুনামগঞ্জ  শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে নাটকটির  মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।

Manual5 Ad Code

খলনায়ক খন্দকার মোশতাকের সঙ্গে ঘাতক চক্রের মিত্রতা। মেজর ফারুক, রশীদসহ পর্দার আড়ালে থাকা মাস্টারমাইন্ডদের দেশ দখলের নীলনকশা তৈরি এবং সে ষড়যন্ত্রে সাম্রাজ্যবাদী প্ল্যানারদের ষড়যন্ত্রের বীজ বুনন, বঙ্গবন্ধুকে হত্যা এবং ক্ষমতা ইত্যাদি নানা বিষয় নাটকটিতে তুলে ধরা হয়েছে। এতে আরও উঠে এসেছে আর দশটা সাধারণ দিনের মতোই হত্যাকান্ডের আগ পর্যন্ত ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের কর্মব্যস্ততার চিত্র। যেটা দেখে বোঝারই উপায় ছিল না কিছুক্ষণ পরই বাঙালি জাতির প্রেরণার উৎস এ বাড়ি হয়ে উঠবে বীভৎস মৃত্যুপুরী। এসব নিয়েই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনি।

ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের পরিকল্পনা, গবেষণা ও তথ্য সংকলনে নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ পরিদর্শক মো. জাহিদুর রহমান। অভিনয় করেছেন জাহিদুর রহমান, ওমর ফারুক রনি, হাসিবুর রহমান শান্ত, রেদওয়ান আহম্মেদ, সিফাত, বিপ্ল চন্দ্র পাল, নুসরাত শারমিন, মোস্তাফিজুর রহমান, বিনয় কুমার, তামান্না তমা, রাকিবুল হাসান, মীর ফয়সাল, রুহুল আমীন হিরো, মাহবুবুল আলম সবুজ, মেহেদী হাসান প্রিন্স, শোয়াইবুর রহমান, সোহাগ হোসাইন প্রমুখ।

Manual7 Ad Code

সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে মঞ্চ নাটকটি উপভোগ করেন জেলা পুলিশ ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, আবু সাইদ, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, হাজী নুরুল মোমেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code