সুবহে সাদিক ও ফজরের সময়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: সুবহে সাদিক হলো সেই সময় বা ক্ষণ যখন থেকে রোজা শুরু করতে হয় এবং ফজর নামাজের ওয়াক্তও একই সময় থেকেই শুরু হয়।

সুবহে সাদিক বলা হয়, রাতের শেষ দিকে পূর্ব দিগন্তের উভয় দিকে ক্ষীণ (দিগন্তের সাথে ভার্টিক্যালি) প্রশস্ত আকারে যে আলো প্রকাশ পায় তখন থেকে সাহরির সময় শেষ হয়ে যায় এবং এরপর থেকেই ফজরের সময় শুরু হয়। ফিকহের পরিভাষায় এই সময়টির নাম সুবহে সাদিক।

Manual8 Ad Code

এই সময়টির ব্যাপারেই আল্লাহ কুরআন মাজীদে ইরশাদ করেছেন-‘আর তোমরা পানাহার কর যতক্ষণ না রাতের কাল রেখা থেকে ভোরের সাদা রেখা স্পষ্টরূপে তোমাদের নিকট প্রতিভাত হয়।’-সূরা বাকারা ১৮৭ এই আয়াতে ভোরের সাদা রেখার দ্বারা সুবহে সাদিকের আলোকে বুঝানো হয়েছে।

Manual4 Ad Code

ফজরের নামাযের ওয়াক্ত শুরু হয় ‘ফজরের’ সময় অর্থাৎ সুবহে সাদিক উদিত হওয়া থেকে এবং সূর্য উদিত হওয়ার সূচনামুহূর্তে তা শেষ হয়। এটা তো একটি স্বতঃসিদ্ধ মাসআলা- যা সকলেই জানেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code