সুরা ইয়াসিন পাঠে লাভ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual3 Ad Code

সুরা ইয়াসিন পবিত্র কোরআনে কারিমের ৩৬তম সুরা। এই সুরাটিতে ৮৩টি আয়াত ও পাঁচটি রুকু রয়েছে। আর এটি অবতীর্ণ হয়েছে মক্কায়। গুরুত্বপূর্ণ এ সুরাটিকে পবিত্র কোরআনের হৃৎপিণ্ড বলা হয়।

Manual8 Ad Code

এই সুরাটি তিলাওয়াত করলে দুনিয়া ও আখিরাতে চারটি বিশেষ লাভের কথা হাদিস শরিফে উল্লেখ আছে। সেগুলো হলো-

১। এ সুরা একবার পাঠ করলে ১০ বার পবিত্র কোরআনুল কারিম খতম করার সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। (তিরমিজি, হাদিস : ২৮৮৭)

২। যে ব্যক্তি দিনের শুরুতে সুরা ইয়াসিন পাঠ করে, তার ওই দিনের সব প্রয়োজন পূরণ করে দেওয়া হয়। (সুনানে দারেমি, হাদিস : ৩৪১৮)

Manual2 Ad Code

৩। রাসুল (সা.) ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে সুরা ইয়াসিন পাঠ করবে, তার পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দেওয়া হবে। অতএব তোমরা তোমাদের মৃতদের নিকট এ সুরা পাঠ করো। (সহিহ ইবনে হিব্বান, হাদিস : ২৫৭৪)

Manual6 Ad Code

৪। রাসুল (সা.) আরও ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে সুরা ইয়াসিন পাঠ করবে, সন্ধ্যা পর্যন্ত তার সকল কাজ সহজ করে দেওয়া হবে। আর যে সন্ধ্যায় পড়বে সকাল পর্যন্ত তার সকল কাজ সহজ করে দেওয়া হবে। (সুনানে দারেমি, হাদিস : ৩৪৮২)

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code