সুস্থ থাকতে মেনে চলুন এই অভ্যাসগুলো

লেখক: Rumie
প্রকাশ: ১ মাস আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:জীবনযাপন শুধু রোগমুক্ত থাকার বিষয় নয়। শরীর ও মন ভালো রাখতে প্রয়োজন নিয়মিত কিছু ভালো অভ্যাস। যেমন সঠিক খাবার খাওয়া, পর্যাপ্ত পানি পান করা, নিয়মিত ব্যায়াম এবং ভালো ঘুম-এসব ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে সুস্থ থাকতে বড় ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, জীবনযাত্রায় কিছু অভ্যাস যোগ করলে অনেক ধরনের স্বাস্থ্যঝুঁকি কমানো সম্ভব-

ওজন নিয়ন্ত্রণে রাখুন

শরীরের জন্য উপযুক্ত ওজন বজায় রাখা খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। তবে শুধু ওজনের সংখ্যা নয়, বয়স, শরীরের গঠন ও সামগ্রিক স্বাস্থ্যের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।

পুষ্টিকর খাবার খান

শরীর সুস্থ রাখতে প্রয়োজন সুষম খাবার। খাবারের তালিকায় রাখতে পারেন- ভিটামিনসমৃদ্ধ খাবার, খনিজ উপাদান, আঁশযুক্ত খাবার, শস্যজাতীয় খাবার, বাদাম, কম চর্বিযুক্ত প্রোটিন ও কম চর্বিযুক্ত দুধজাত খাবার।

প্রক্রিয়াজাত খাবার কমান

প্যাকেটজাত ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে সাধারণত বেশি লবণ, চিনি ও চর্বি থাকে। এসব খাবার নিয়মিত খেলে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে চিপস, মিষ্টি জাতীয় খাবার, কোমল পানীয় ও অতিরিক্ত চিনিযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দেওয়া হয়।

পর্যাপ্ত পানি পান করুন

শরীরের জন্য পানি অত্যন্ত প্রয়োজনীয়। পর্যাপ্ত পানি পান করলে- মস্তিষ্কের কার্যক্ষমতা ভালো থাকে, হজমে সহায়তা করে। এছাড়াও শরীরে শক্তি বজায় থাকে ও কিডনির সমস্যা কমাতে সাহায্য করে। সাধারণভাবে দিনে প্রায় ৮ গ্লাস পানি পান করার লক্ষ্য রাখা যেতে পারে।

নিয়মিত ব্যায়াম করুন

Manual6 Ad Code

শারীরিক কার্যক্রম শরীরকে সক্রিয় রাখে। নিয়মিত ব্যায়াম করলে মন ভালো থাকে, পেশি শক্ত হয় এবং ঘুম ভালো হয়। সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ধরনের ব্যায়াম করার চেষ্টা করা উচিত।

Manual5 Ad Code

পর্যাপ্ত ঘুমান

ভালো ঘুম শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঘুমের সময় শরীর শক্তি ফিরে পায়। এ সময়ের মধ্যে পেশি মেরামত করে, মস্তিস্ককে শান্ত রেখে স্মৃতি ঠিক রাখে। এও মনে রাখা উচিৎ, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করা উচিত।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন

Manual3 Ad Code

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে অনেক রোগ শুরুতেই শনাক্ত করা সম্ভব। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা ও টিকা নেওয়া সুস্থ থাকার গুরুত্বপূর্ণ অংশ।

বলে রাখা, সুস্থ জীবন কোনো একদিনের সিদ্ধান্ত নয়। প্রতিদিনের ছোট ছোট ভালো অভ্যাসই তৈরি করে দীর্ঘ ও সুস্থ জীবন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code