সেই নারী অ্যাথলেট এখন ডক্টর

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: উচ্চ মাধ্যমিকে পড়ার সময় ফৌজিয়া হুদা জুইয়ের মনে জেদ চাপে। অ্যাথলেটিকসের ট্র্যাকে ব্যস্ত থাকার কারণে তখন ক্লাসরুমে তার নিয়মিত উপস্থিতি কঠিন হয়ে পড়েছিল। ঠিক সেইসময় ক্লাসের একজন ম্যাডাম অন্য শিক্ষার্থীদের শুনিয়ে বলতেন, ‘জুইয়ের মতো শুধু খেলাধুলাই করবে, পড়াশোনার আর দরকার নেই!’ সহপাঠীদের মাধ্যমে শোনা ম্যাডামের বলা সেই কথা জুইয়ের মগজে এমনভাবে গেঁথে গিয়েছিল যে, এরপর থেকে অ্যাথলেটিকসের ওপর উচ্চতর ডিগ্রি নেওয়ার পণটা একপ্রকার করে রেখেছিলেন।

Manual3 Ad Code

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে একপর্যায়ে বিকেএসপির কোচ হলেন। এখন সবশেষ জুইয়ের নামের আগ ‘ডক্টর’ উপাধি যোগ হয়েছে! ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে এক্সারসাইজ এন্ড স্পোর্টস সায়েন্সের ওপর পিএইচডি ডিগ্রি নিয়েছেন ৩৮ বছর বয়সী সাবেক কৃতী অ্যাথলেট।

জুইয়ের অ্যাথলেটিকস ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। দুইবার এসএ গেমসে লং জাম্পে রুপার পাশাপাশি জিতেছেন একটি ব্রোঞ্জ পদকও। ইরানে ইসলামিক ইনডোর গেমসে রয়েছে সোনার পদক। জাতীয় আসরে লং জাম্পে ১৩ বারের চ্যাম্পিয়ন। এর মধ্যে তিনটি রেকর্ডও রয়েছে। লং জাম্পের পাশাপাশি দুবার দ্রুততম মানবী হয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code