স্কটিশ পার্লামেন্টে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বি এম ই নেতৃবৃন্দ সংবর্ধিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

লন্ডন অফিস :

লন্ডনের টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বি এম ই নেতৃবৃন্দ সম্প্রতি স্কটিশ পার্লামেন্টে প্রথমবারের মত নির্বাচিত বাংলাদেশী বংশদ্ভোত মেম্বার অব স্কটিস পার্লামেন্ট, সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবিগঞ্জের কৃতি সন্তান ফয়সল চৌধুরী এমবিই’র আমন্ত্রণে সেখানে ভ্রমণ করলে ফয়সল চৌধুরী এমএসপি তাদেরকে স্বাগত জানান।

Manual5 Ad Code

স্কটিস পার্লামেন্টের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বি এম ই নেতৃবৃন্দ স্কটিশ লেবার লিডার এবং ছায়ামন্ত্রী আনাস সারওয়ার এমএসপি এবং ফয়সল চৌধুরী এমএসপি কে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন।

Manual7 Ad Code

ফয়সল চৌধুরী এমএসপি’র সভাপতিত্বে এবং উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বি এম ই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক স্পিকার খালেস উদ্দিন আহমেদ, সাবেক কাউন্সিলর সাদ চৌধুরী, টাওয়ার হেম্লেটস লেবার পার্টি বি এম ই (বেথনালগ্রিন এন্ড বো) সভাপতি ডক্টর আনিছুর রহমান আনিছ, পপলার -লাইম হাউজ সেক্রেটারি সাবেক কাউন্সিলর রুহুল আমিন, বেথনালগ্রিন এন্ড বো লেবার পার্টির ভাইস চেয়ার হামিদা ইদ্রিস, বিএমএ ভাইস চেয়ার নাজমা হুসেইন, পপলার এন্ড লাইম হাউজ লেবার সেক্রেটারি আসরা আঞ্জুম, বেথনালগ্রিন ওয়ার্ড সভাপতি আনোয়ার মিয়া, কেনারি ওয়ারফ সেক্রেটারি শেখ তানভীর, জেনারেল কমিটি মেম্বার স্মৃতি আজাদ এবং আব্দুর রব রাজু।

Manual4 Ad Code

সভায় বক্তারা ব্রিটেনের মূলধারার রাজনীতিতে বি এম ই কমিউনিটির বিভিন্ন অবদানের কথা স্বীকার করেন এবং বি এম ই কমিউনিটির অংশগ্রহণ এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

সভা শেষে ফয়সল চৌধুরী এমএসপি আমন্ত্রিত অতিথিদেরকে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেন এবং স্কটিশ পার্লামেন্টের ব্যাজ প্রদান করেন।

Manual4 Ad Code

পরে ফয়সল চৌধুরী এমএসপির টিম মেম্বারগণ সকলকে পার্লামেন্ট অধিবেশন অবলোকন করার জন্য আমন্ত্রণ জানান এবং পার্লামেন্ট ভিউ করা ছাড়াও ঐতিহাসিক নিদর্শন ঘুরে ঘুরে দেখান। সংসদ অধিবেশন শেষে রাতে বিশিষ্ট কমিউনিটি নেতা ডক্টর ওয়ালি তসর উদ্দিন এম বি ই, ফয়সল চৌধুরী এমএসপি এবং শাহনুর চৌধুরীর সৌজন্যে ব্রিটেনিয়া স্পাইসে নৈশভোজে আপ্যায়িত করেন।
টাওয়ার হ্যামলেটস লেবার পার্টি বি এম ই নেতৃবৃন্দ আগামি নির্বাচনে ফয়সল চৌধুরী এমএসপির নির্বাচনী এলাকায় ক্যাম্পেইনে অংশগ্রহণ করার জন্য অঙ্গিকার করেন যাতে করে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।বিজ্ঞপ্

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code