স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতিকে স্নাতক হতে হবে, সরকারের উদ্যোগকে ধন্যবাদ জানালেন সারজিস

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

জাতীয় ডেস্ক:

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাশের সার্টিফিকেট থাকতে হবে—এ প্রজ্ঞাপন জারি করায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Manual8 Ad Code

বুধবার ( ০৩ সেপ্টেম্বর ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ধন্যবাদ জানান।

Manual1 Ad Code

পোস্টে সারজিস আলম বলেন, ‘স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হিসেবে অনার্স পাশের সার্টিফিকেট থাকতে হবে–এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। এর মধ্য দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রাজনীতিবিদ নামক কিছু অযোগ্য, ধান্দাবাজ, ব্যবসায়ীদের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করা যাবে।’

Manual7 Ad Code

পোস্টে এনসিপির এ নেতা আরও বলেন, ‘কোনও রাজনৈতিক দলের পদধারী কেউ শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে থাকতে পারবে না। এই সিদ্ধান্ত নিতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অনেকাংশে রক্ষা করা সম্ভব হবে।’

Manual1 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code