স্তন ক্যান্সারের কাছে হেরে গেলেন সেই গায়িকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ দীর্ঘদিন স্তন ক্যান্সারে ভুগে মারা গেলেন ব্রিটিশ গায়িকা সারাহ হারডিং। তার বয়স হয়েছিল ৩৯ বছর।

Manual3 Ad Code

৫ সেপ্টেম্বর তিনি মারা যান বলে টুইট করে নিশ্চিত করেছেন তার মা।

Manual4 Ad Code

টুইটারে তিনি লেখেন, ‘হৃদয়বিদারক একটি খবর আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার মেয়ে সারাহ মারা গেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন, সে ক্যান্সারের সঙ্গে লড়ছিল। সে মৃত্যুর শেষদিন পর্যন্ত শক্ত থেকে লড়াই করে গেছে। সকালে হেরে গিয়ে সে শান্তিপূর্ণভাবে চলে গিয়েছে।’

গত আগস্টে সারাহ জানিয়েছিলেন, তিনি স্তন ক্যান্সারের সঙ্গে লড়ছেন। ক্যান্সার তার পুরো শরীরে ছড়িয়ে পড়েছে। তিনি হয়তো আর বাঁচবেন না বলেও চিকিৎসকের কাছ থেকে জানতে পেরেছেন।

Manual4 Ad Code

২০০২ সালে আইটিভির সংগীতবিষয়ক রিয়্যালিটি শো ‘পপস্টার: দ্য রিভেলস’-এর মাধ্যমে পরিচিতি পান সারাহ । এরপর তিনি ব্রিটিশ পপ গ্রুপ ‘গার্লস অ্যালাউড’-এ যুক্ত হন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code