স্ত্রীর হাতে খুন হলেন ভারতের কর্নাটক পুলিশের ডিজি বান্ধবীকে ফোন করে জানান

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual8 Ad Code

কর্নাটকের পুলিশের প্রাক্তন ডিজি ওম প্রকাশকে খুনের ঘটনায় তাঁর স্ত্রীকেই মূল অভিযুক্ত বলে মনে করছে পুলিশ। এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার করা হয়নি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, প্রাক্তন ওই পুলিশকর্তার স্ত্রী পল্লবী এবং কন্যাকে রবিবার রাত থেকে টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। । রবিবার দুপুরে স্ত্রীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন ৬৮ বছরের ওম। তখনই তাঁর দিকে লঙ্কাগুঁড়ো ছুড়ে মারা হয়। স্বামীকে দড়ি দিয়ে বেঁধে ধারালো অস্ত্রের আঘাত করেন স্ত্রী। সেই আঘাতেই মৃত্যু হয়েছে ওমের। খুনের পর বান্ধবীকে ফোন করে তাঁর স্ত্রী বলেন, ‘রাক্ষসটাকে মেরে ফেলেছি’।

রবিবার বেঙ্গালুরুর বাড়ি থেকে ওমের রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। সেই সময়ে স্ত্রী ছাড়াও বাড়িতে ছিলেন প্রাক্তন পুলিশকর্তার কন্যা। খুনের ঘটনার সঙ্গে কন্যাও জড়িত কি না, খতিয়ে দেখা হচ্ছে। খুনের পর ওমের স্ত্রী যে বান্ধবীকে ফোন করেছিলেন, তিনি কর্নাটকেরই আর এক প্রাক্তন পুলিশকর্তার স্ত্রী। তাঁর কাছে খুনের কথা স্বীকারও করে নেন পল্লবী। সেই বান্ধবী নিজের স্বামীকে ঘটনার কথা জানান এবং তাঁর মাধ্যমে খবর পায় পুলিশ।
সম্পত্তি নিয়ে স্ত্রীর সঙ্গে ওমের বিবাদ ছিল। সম্প্রতি কোনও একটি সম্পত্তি তিনি এক আত্মীয়ের নামে লিখে দিয়েছিলেন। যাতে রাজি ছিলেন না পল্লবী। রবিবার দুপুরেও তা নিয়েই দু’জনের মধ্যে ঝামেলা হয়। মারা হয়েছে একটি কাচের বোতল দিয়েও। প্রাক্তন পুলিশকর্তার পেটে এবং বুকে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট দেখে খুনের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Manual7 Ad Code

বাড়ির একতলায় থাকতেন ওম এবং তাঁর স্ত্রী। কন্যা থাকতেন উপরের তলায়। ঘটনার সময়ে তিনি কোথায় ছিলেন, খতিয়ে দেখা হচ্ছে। ওই সময়ে বাড়িতে আরও এক জন উপস্থিত ছিলেন। রবিবার বিকেল ৪টার নাগাদ ওমের মৃত্যুর খবর পায় পুলিশ ।

Manual3 Ad Code

১৯৮১ সালের ব্যাচের আইপিএস আধিকারিক ছিলেন ওম। বিহারের চম্পারণ এলাকার বাসিন্দা ছিলেন তিনি। ২০১৫-১৭ সাল পর্যন্ত কর্নাটকের ডিজিপি ছিলেন। ২০১৭ সালে কর্নাটক পুলিশের প্রধান পদে থাকাকালীনই অবসর নেন। ডেস্ক জেবি

Manual6 Ad Code

সূত্র আনন্দবাজার

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ভারতের কর্নাটক পুলিশের ডিজি
  • Manual1 Ad Code
    Manual7 Ad Code