স্থগিত হওয়া ২২ উপজেলায় ভোটের তারিখ ঘোষণা: ইসি সচিব

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: তৃতীয় ধাপের স্থগিত হওয়া ২২টি উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম। বুধবার (২৯ মে) নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, ২২টি উপজেলা পরিষদের মধ্যে ২০টির ভোট হবে ৯ জুন এবং বাকি ২টির ভোট হবে ৫ জুন চতুর্থ ধাপের সঙ্গে। ৯ জুন যেসব উপজেলায় ভোট হবে-বাগেরহাটের শরনখোলা, মোড়েলগঞ্জ ও মোংলা; খুলনার কয়রা, পাইকগাছা ও ডুমুরিয়া; বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া; পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ ও দুমকি; পিরোজপুরের মঠবাড়িয়া; ভোলার তজুমদ্দীন ও লালমোহন; ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া; বরগুনার বামনা ও পাথরঘাটা; রাঙ্গামাটির বাঘাইছড়ি এবং নেত্রকোনা জেলার খালিয়াজুরী। চাঁদপুর জেলার কচুয়া ও ফরিদগঞ্জ উপজেলায় ভোট হবে ৫ জুন।

Manual1 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code