স্থবির শ্রমবাজারে গতি আনতে ঢাকায় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ: বাংলাদেশের জন্য সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার হিসেবে ধরা হয় মালয়েশিয়াকে। দফায় দফায় এই বাজার বন্ধ হলেও খুলেছে অবশেষে। তবে কাঙ্ক্ষিতভাবে কর্মী পাঠানো যায়নি সেখানে। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে নতুন সমঝোতা হলেও সেই তুলনায় কর্মী পাঠানো সম্ভব হয়নি। কিছু ‘মধ্যসত্ত্বভোগী’ এই বাজারে অস্থিরতা তৈরি করছে বলে অভিযোগ ছিল দীর্ঘদিন। এর জট খুলতে আর এই শ্রমবাজারে গতি আনতে ঢাকায় একদিনের সফরে এসেছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। ঢাকায় ২৪ ঘণ্টার সফরে তিনি গুরুত্বপূর্ণ কিছু বৈঠকে অংশ নেবেন বলে জানা গেছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকায় এসে পৌঁছান সাইফুদ্দিন নাসুসন ইসমাইল। ঢাকায় নিযুক্ত মালয়েশীয় হাইকমিশনার হাজনা মো. হাশিম তাকে বিমানবন্দরে স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সাইফুদ্দিন নাসুসন ইসমাইল ঢাকায় শনিবার সেনাকল্যাণ ওভারসিজ এপ্লয়মেন্ট সার্ভিস লিমিটেডের সঙ্গে বৈঠক করবেন। এরপর রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন।

Manual6 Ad Code

রবিবার সকালে শ্রমবাজার ইস্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে বৈঠক করবেন। দুপুরে মধ্যাহ্নভোজ শেষে তিনি মালয়েশিয়ার উদ্দেশে রওনা দেবেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code