স্থাপিত হলো নেতাজির মূর্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতে সরকারিভাবে বদলে গেল নয়া দিল্লির রাজপথের নাম। একই সঙ্গে দেশটির রাজধানী দিল্লির ইন্ডিয়া গেটের কাছে স্থাপিত হলো নেতাজি সুভাষ চন্দ্র বোসের ২৮ ফুট লম্বা মূর্তি।
২৮০ মেট্রিক টনের মূর্তিটি অখণ্ড একটি গ্রানাইট শিলা কেটে তৈরি করা হয়েছে। তেলঙ্গানা রাজ্য থেকে আনা হয়েছিল ওই বিশাল পাথর। টানা দুই মাস কাজ করে মূর্তিটি বানিয়েছেন শিল্পীরা।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) থেকে ‘রাজপথে’র নাম পরিবর্তন করে ‘কর্তব্য পথ’ নামকরণ করা হলো।
ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট পর্যন্ত সেন্ট্রাল ভিস্তা এভিনিউ পর্যন্ত। যা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পাশাপাশি ইন্ডিয়া গেটে নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন করেন মোদি। উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজপথের নাম বদলের কথা বলতে গিয়ে বলেন, রাজপথ আজ ইতিহাস। এটি ছিল ব্রিটিশ শাসনকালে ভারতীয়দের দাসত্বের প্রতীক। আজ সেই দাসত্বের প্রতীক মুছে ফেলা হলো। ‘কর্তব্য পথ’ এর নামে আজ দেশে এক নতুন ইতিহাস তৈরি হয়ে গেল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code