স্পেনে এমপি মাহমুদ উস সামাদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code
 আল মাহমুদ, স্পেন: সদ্য প্রয়াত সিলেট-৩ ফেঞ্চুগঞ্জ ও দক্ষিণ সুরমা বালাগঞ্জের সাংসদ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপির রূহের মাগফিরাত কামনা করে স্পেনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে । গত শুক্রবার (১২ মার্চ) স্পেনের রাজধানী মাদ্রিদে শাহজালাল ফুলতলী জামে মসজিদে বাদ জুম্মা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ স্পেন শাখার উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী সজ্জন ও জ্ঞানী এ সংসদ সদস্য ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের ধারক ও বাহক।
তাঁর মৃত্যুতে সিলেটবাসীসহ জাতি একজন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবককে হারালো।’ তারা, মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ স্পেন শাখার আহবায়ক আফসার হোসেন নীলুর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম সেলিম, একরামুজ্জামান কিরণ, সাধারণ সম্পাদক মোঃ রিজভী আলম, যুগ্ম সম্পাদক তামিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী, রাহি রেজা আহমদ প্রমুখ। মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস সহ দেশ-প্রবাসে করোনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও বিশেষ দোয়া পরিচালনা করেন শাহজালাল ফুলতলী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা খলিলুর রহমান। পরে মুসল্লীদের মাঝে তবারুক বিতরণ করা হয়। উল্লেখ, সিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি করনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকায় ইউনাইটেড হসপিটালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code