স্পেনে পাস হলো মাসিকে ছুটি দেওয়ার আইন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস: ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনে নারীদের মাসিকের তীব্র ব্যথায় ভুগতে থাকা নারীদের মজুরিসহ মেডিক্যাল ছুটি দেওয়ার আইন পাস হয়েছে। স্পেনের আইনপ্রণেতারা এই আইনটিকে চূড়ান্ত অনুমোদন দিয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

স্পেন সরকার জানিয়েছে, আইনটির পক্ষে ভোট পড়েছে ১৮৫টি এবং বিপক্ষে ছিল ১৫৪ ভোট। বর্তমানে বিশ্বের অল্প কয়েকটি দেশে নারীদের মাসিকের সময় ছুটি দেওয়া হয়। এর মধ্যে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া ও জাম্বিয়া। স্পেনের সমতামন্ত্রী আইরিন মন্টেরো ভোটের আগে টুইটারে লিখেছিলেন, নারীবাদী অগ্রগতির জন্য এটি একটি ঐতিহাসিক দিন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code