স্পেন আসছেন বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতির শাওন আহমেদ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পেন প্রতিনিধি: অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন কে সামনে রেখে এক সাংগঠনিক সফরে বাংলা প্রেস ক্লাব, ইতালির সভাপতি শাওন আহমেদ মঙ্গলবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদ আসছেন। জনাব শাওন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবেরও কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য।

Manual1 Ad Code

ইতালির সর্বজন গ্রহণযোগ্য বাংলা প্রেস ক্লাবের এই নেতা অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলনকে সফল করার লক্ষে এই সফর করছেন।

Manual4 Ad Code

মাদ্রিদ অবস্থানকালে তিনি বাংলাদেশ প্রেস ক্লাব ইন স্পেনের সাথে এক মত বিনিময় সভায় অংশ নেবেন আগামীকাল বুধবার। এছাড়া স্থানীয় ব্রাহ্মণবাড়িয়ার সমিতি এবং কমিউনিটির নেতাদের সাথেও বৈঠক করার কথা রয়েছে তার।

Manual2 Ad Code

অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বকুল খান জানান, ইটালি থেকে আগত এই সাংবাদিক নেতাকে মাদ্রিদে স্বাগত জানানো হবে। তাকে যথাযথ সম্মান প্রদর্শন করে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের আসন্ন কাউন্সিলকে কিভাবে আরো বর্ণাঢ্য করা যায় সে বিষয়ে মতবিনিময় সভার আয়োজন করা হবে ‌ তিনি সংশ্লিষ্ট সকলকে এই মতবিনিময় সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code