স্পেসএক্সের সাহায্যে মার্কিন গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ পুনরায় ব্যবহারযোগ্য স্পেসএক্স ফ্যালকন রকেট ৯-এর সাহায্যে একে নতুন একটি গোয়েন্দা স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। বুধবার (২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে তারা।

Manual4 Ad Code

ন্যাশনাল রিকোনাই স্যান্স অফিস (এনআরও) এর দেওয়া এক বিবৃতির বরাতে দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ক্যালিফোর্নিয়ার ভন্ডানবার্গ এয়ার ফোর্স ঘাঁটি থেকে স্থানীয়সময় দুপুর ১২:২৭ টায়রকেটটি উৎক্ষেপণ করা হয়। দপ্তর টিইউএস স্পেস ফোর্সেও দায়িত্বে রয়েছে।

Manual2 Ad Code

সংস্থা জানায়, এনআরও এল-৮৭ নামের স্যাটেলাইটটিকে কক্ষপথে ছেড়ে দেয়ার পর ফ্যালকন ৯ রকেট ঘাঁটিতে ফিরে আসে।
বিবৃতিতে বলা হয়, ‘এনআরওএল-৮৭ হচ্ছে এনআরও’র আকাশ পর্যবেক্ষণ মিশনের ক্ষেত্রে তাদের পরিকল্পনা অনুযায়ী তৈরি ও পরিচালিত একটি স্যাটেলাইট।’

এ স্যাটেলাইটের ব্যাপারে আরো কিছু তথ্য দিয়ে এনআরও জানায়, এটি ‘সময়মতো বিস্তৃত-পরিসরের গোয়েন্দা তথ্য প্রদান করবে।’
উল্লেখ্য, গত দুই বছরে এনআরও আরো ১৬টি রকেট উৎক্ষেপণ করেছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code