স্বামীর কাণ্ড !

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: ভয়ংকর অভিযোগ উঠেছে ফ্রান্সের এক ব্যক্তির বিরুদ্ধে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি প্রতি রাতে তার স্ত্রীকে মাদক সেবন করাতেন। এর পর লোকদের রীতিমতো আমন্ত্রণ জানিয়ে স্ত্রীকে তাদের দিয়ে ধর্ষণ করাতেন! শুধু তাই নয়, ধর্ষণের সেই দৃশ্য রেকর্ড করে রাখতেন।

টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম ডমিনিক পি। ইতোমধ্যে তাকে গ্রেফতারও করেছে দেশটির পুলিশ। গত ১০ বছর ধরে তিনি তার স্ত্রীর সঙ্গে এমন আচরণ করে আসছিলেন। এ নিয়ে তদন্তকারীরা ধর্ষণের ৯২টি ঘটনা শনাক্ত করেছেন। এ ঘটনায় ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। যাদের বয়স ২৬-৭৩ বছরের মধ্যে। পুলিশ এই ঘটনায় আরও অভিযুক্তকে খুঁজছে।

Manual8 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, ওই সব ধর্ষণকারীর মধ্যে দমকলকর্মী, লরির চালক, পৌরসভার কাউন্সিলর, ব্যাংকের আইটি কর্মী, কারারক্ষী, নার্স এবং একজন সাংবাদিকও আছেন।

Manual6 Ad Code

খবরে বলা হয়েছে, প্রথমে ডমিনিক তার স্ত্রীর খাবারে মাদক মেশাতেন, এর পর তিনি তাকে খাওয়াতেন। পরবর্তী সময়ে তিনি মাজানে তার বাড়িতে কথিত অতিথিদের ডাকতেন এবং ঘুমন্ত স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code