স্বামীর গ্রেফতার নিয়ে কথা বলবেন না মার্কিন স্পিকার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সন্দেহে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ক্যালিফোর্নিয়ার নাপা কাউন্টিতে আরেকটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর তাকে আটক করা হয়। এই বিষয়ে স্পিকারের মুখপাত্র জানিয়েছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে ন্যান্সি পেলোসি মন্তব্য করবেন না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। বিবিসি’র খবরে বলা হয়েছে, দুই গাড়ির সংঘর্ষে কেউ আহত হয়নি। অপর গাড়ির চালককে গ্রেফতার করা হয়নি।

Manual4 Ad Code

৮২ বছর বয়সী পল পেলোসির বিরুদ্ধে দুটি বেআইনি কাজের অভিযোগ আনা হয়েছে। তার জরিমানার জন্য ৫ হাজার ডলার জামানত ধার্য করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code