স্বাস্থ্যবিধি মেনে ইতালিতে ঈদুল ফিতর উদযাপন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual8 Ad Code

ইতালিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। দেশটির হাজার হাজার প্রবাসী বাংলাদেশি সকাল থেকে ঈদের জামাতে সালাত আদায় করেছেন।

রাজধানী রোমসহ ইতালির ৫০টির বেশি স্থানে ঈদের সালাত অনুষ্ঠিত হয়েছে। করোনার কারণে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে এক ব্যতিক্রমী ভাবধারায় এ উৎসব উদযাপন করতে হয়েছে ইতালির মুসলমানদের।

প্রধানমন্ত্রী জোসেপ্প কন্তে, স্বাস্থ্যমন্ত্রী লুইজি দি মাইওসহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ঈদুল ফিতর উপলক্ষে ইতালির মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।

Manual8 Ad Code

ইতালির সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রোমের পিয়াচ্ছা ভিত্তোরিও ইমানুয়েলের পার্কের পাশে। রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান শিকাদরসহ দূতাবাস কর্তৃপক্ষ, ইতালি আওয়ামী লীগ, ইতালী বিএনপি, বাংলাদেশ সমিতির একাংশ এবং কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে জামাতে ঈদের সালাত আদায় করেছেন। রাষ্ট্রদূত এসময় সবার উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রবাসীদের ঈদের শুভেচ্ছা জানান।

Manual3 Ad Code

কেবল রোমেই ২৭টি এবং ইতালির অন্যান্য শহর মিলিয়ে ৫০টির বেশি স্থানে ঈদের নামাজের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code