স্বাস্থ্যবিধি মেনে স্কুলে ফিরল ফ্রান্সের ১ কোটি ২০ লাখ শিশু

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্কঃ

নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার করোনা মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার স্কুলে ফিরেছে ফ্রান্সের ১ কোটি ২০ লাখ শিশু। করোনার বিস্তার রোধে মাস্ক আর হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম করা হয়েছে দেশটির স্কুলগুলোতে।

Manual7 Ad Code

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ম্যাক্রোঁ বলেন, করোনা মহামারির মধ্যেই শিশুদের যতটা সম্ভব স্বাভাবিকভাবে স্কুলে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি আমরা।

Manual2 Ad Code

স্কুলে শিশুদের বারবার হাত ধোয়া আর শ্রেণিকক্ষগুলো নিয়মিত জীবাণুমক্ত করা হবে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

সম্প্রতি ফ্রান্সের করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।  তবে শিশুরা স্কুলে ফেরার পর করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Manual6 Ad Code

এদিকে, ১২ বছরের বেশি বয়সী সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাক্রোঁ। এ ব্যাপারে ইচ্ছুক শিক্ষার্থীদের স্কুল কর্তৃপক্ষই টিকা দেওয়ার ব্যবস্থা করবে। তবে ১২ থেকে ১৬ বছর বয়সীদের টিকা নিতে মা কিংবা বাবা যেকোনো একজনের অনুমতি লাগবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code