স্বাস্থ্য সচেতনতায় মাঠে কাজ করছে সিলেট জেলা পুলিশ

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্টঃ  করোনার প্রথম ধাপেও স্বাস্থ সচেতনতার পাশাপাশি খাদ্য সহায়তা দিয়ে তৃণমূলের মানুষের কাছে আস্থা সৃষ্টি করেছে বাংলাদেশ পুলিশ । মাক্স পরার অভ্যাস কোভিড মুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের সকল পুলিশ ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশ মাস্ক পরিধান উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মূলক কর্মসূচির উদ্বোধন করা হয়।

Manual3 Ad Code

২১ মার্চ রোববার সিলেট নগরীর বন্দরবাজার এলাকায় এক পথ সভার মাধ্যমে মাস্ক পরিধান উদ্বুদ্ধকরণ ও সচেতনতা মূলক কর্মসূচির মাধ্যমে জেলা পুলিশের এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

Manual7 Ad Code

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন সিলেট রেঞ্জের   ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ পিপিএম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হুসাইন এবং সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

এ ছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট সাংবাদিকবৃন্দ এবং সিলেট জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন বক্তাগণ কোভিড ১৯ দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ প্রতিরোধে জনগণকে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বক্তব্য প্রদান করেন।

Manual8 Ad Code

অনুষ্ঠান শেষে উপস্থিত জনগণ, পথচারীদের এবং বিভিন্ন পরিবহনের যাত্রীদের মাঝে মাস্ক এবং লিফলেট বিতরণ করা হয়।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code