স্মার্টফোনে অ্যাপ ব্যবহার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ: স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ্লিকেশন বা অ্যাপ আমাদের দৈনন্দিন কাজকে সহজ করেছে। বর্তমানে প্রায় সবকিছুর জন্যই অ্যাপ আছে। ব্যবহারকারীভেদে অ্যাপ ডাউনলোডে ভিন্নতা রয়েছে। কারও পছন্দ সামাজিক যোগাযোগের অ্যাপ, কারও বিনোদনের অ্যাপ, আবার কেউবা পছন্দ করেন গেমিং অ্যাপ।

কোনও ব্যবহারকারীর স্মার্টফোনে অনেক বেশি অ্যাপ থাকলে একসময় দেখা যায়, সেই স্মার্টফোনটি স্লো (ধীরগতি) হয়ে পড়ে, ঠিকমতো প্রয়োজনীয় কাজ করা যায় না। এ পরিস্থিতিতে অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করতে হয়। এক্ষেত্রে এমন সব অ্যাপ আনইনস্টল করা প্রয়োজন যেগুলো সবসময়ই চলতে থাকে। অর্থাৎ, আপনি একটি অ্যাপ না চালালেও যে অ্যাপটি নিজে থেকেই বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে এমন অ্যাপ আগে আনইনস্টল করা ভালো।

Manual8 Ad Code

অনেকে জিজ্ঞেস করেন, অ্যান্ড্রয়েড ফোনে কী পরিমাণ অ্যাপ থাকা ভালো? আসলে এই প্রশ্নের উত্তর সরাসরি এভাবে দেওয়ার সুযোগ নেই। আপনি অ্যান্ড্রয়েড ফোনে কী পরিমাণ অ্যাপ ডাউনলোড বা ইনস্টল করেছেন সেটা গুরুত্বপুর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো- যে অ্যাপগুলো ইনস্টল করা হয়েছে সেগুলোর আকার কত বড় এবং কতটা জটিল তাদের কার্যপ্রক্রিয়া।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code