হংকংয়ের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা যুক্তরাজ্যের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: হংকংয়ের সঙ্গে ৩০ বছরের বেশি সময় ধরে বহাল থাকা প্রত্যর্পণ চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। অনতিবিলম্বে এই ঘোষণা কার্যকর করা হবে জানিয়ে ব্রিটিশ সরকার বলেছে, অনির্দিষ্টকাল তা বহাল থাকবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব অভিযোগ করেন, হংকংয়ের ওপর নতুন জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে চীন আন্তর্জাতিক বাধ্যবাধকতা মারাত্মকভাবে লঙ্ঘন করেছে। তারপরও যুক্তরাজ্য বেইজিংয়ের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় বলে মন্তব্য করেন তিনি। সরকারি এই পদক্ষেপের প্রতি সমর্থণ জানিয়েছে দেশটির বিরোধী দল লেবার পার্টি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী যুক্তরাজ্যে অবস্থানরত কোনও ব্যক্তিকে হংকং অপরাধী হিসেবে চিহ্নিত করলে তাকে বিচারের মুখোমুখি করতে সেখানকার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে আসছিল। একইভাবে হংকংও ব্রিটিশ কর্তৃপক্ষকে সন্দেহভাজন অপরাধীকে হস্তান্তর করে আসছিল। দীর্ঘ সময় ধরে এই চুক্তি বহাল থাকলেও যুক্তরাজ্যের আশঙ্কা নতুন জাতীয় নিরাপত্তা আইনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তিকে চীনা কর্তৃপক্ষের কাছে তুলে দিতে পারে হংকং।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code