হজযাত্রীদের নিবন্ধনের সময় বাড়লো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট: হজযাত্রীদের নিবন্ধনের সময় আগামী ২৮ ফেব্রুয়ারি বিকাল ৪টা পর্যন্ত বাড়ানো হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় নিবন্ধনের জন্য মেসেজ পেয়েছেন— এমন সবাই হজের নিবন্ধন করতে পারবেন।

Manual7 Ad Code

২০২৩ সালের হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সবার উদ্দেশে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি সরকার এ বছর হজযাত্রীদের ভিসার ক্ষেত্রে বায়োমেট্রিক ভিসা পদ্ধতি, ফিঙ্গার প্রিন্ট অ্যান্ড পিকটোরিয়াল চালু করতে যাচ্ছে। এ পদ্ধতির অধীনে ভিসার আবেদন সাবমিট করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নতুন এ পদ্ধতিতে ভিসা করার জন্য পাসপোর্ট আপাতত নিজের কাছে সংরক্ষণ করতে হবে।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code