হজযাত্রী কোটা বাড়লো

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ধর্ম: সৌদি সরকারের অনুমোদন সাপেক্ষে চলতি মৌসুমে দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বৃদ্ধি করেছে সরকার। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এতথ্য জানিয়েছে। এতে বলা হয়, এবারের হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকার কর্তৃক বাংলাদেশের জন্য বরাদ্দকৃত অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বাংলাদেশ সরকার গ্রহণ করেছে। বরাদ্দ প্রাপ্ত উক্ত অতিরিক্ত হজযাত্রীর কোটার মধ্যে সরকারি ব্যবস্থপনার জন্য ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার জন্য অবশিষ্ট ২ হাজার ৩০০ জনের কোটা নির্ধারণ করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই, আর ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ অগাস্ট। চাঁদ দেখা সাপেক্ষে ৮ জুলাই হজ হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code