হজের খরচ বাড়ার ইঙ্গিত

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : এবার হজের খরচ বাড়ার ইঙ্গিত দিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তেলের দাম বৃদ্ধি এবং হজ পালনকারীদের ঘুমের সুবিধা করে দেওয়ায় এ খরচ বাড়ছে বলে জানান তিনি।

Manual6 Ad Code

শনিবার (৯ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

Manual6 Ad Code

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মিনায় ৩ দিন অবস্থানের সময় আগে সবাইকে নিচে ঘুমাতে হতো। তাদের কষ্টের কথা মাথায় রেখে এ বছর সৌদি সরকার খাটের ব্যবস্থা করেছে। আবার জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতির কারণে প্লেন ভাড়াও বেড়েছে। এসব কারণে এ বছর হজের খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা আছে।

Manual6 Ad Code

এ বছর হজযাত্রীর সংখ্যা কত হতে পারে তা তিনি বলেননি। তবে তা ঠিক করতে আজ একটি সভা হওয়ার কথা রয়েছে বলে জানান তিনি।

এর আগে ঢাকার আর সি মজুমদার আর্টস অডিটোরিয়ামে আয়োজিত অর্পণ-দর্পণ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ‘সুপরিকল্পিত উপায়ে বাংলাদেশে একটি মিথ্যামুক্ত সমাজ গঠন সম্ভব’ শীর্ষক সেমিনারে ধর্মপ্রতিমন্ত্রী বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা যদি ধরে রাখতে চাই তাহলে মিথ্যাচার থেকে আমাদের সরে আসতে হবে। তাহলে সরকারের ২০৪১ সালের লক্ষ্য অর্জন করতেও ২০৪১ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

সেমিনারে উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মোহাম্মদ মনসুর আলম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মোহাম্মদ মুশফিকুর রহমানসহ অনেকে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code