হজের নিবন্ধন শেষ হচ্ছে শনিবার, খোলা থাকবে ব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট : সরকারি ব্যবস্থাপনায় চলতি মৌসুমে পবিত্র হজের নিবন্ধন শনিবার (২৮ মে) শেষ হচ্ছে। এদিন হজ কার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে সরকার।

Manual4 Ad Code

শুক্রবার (২৭ মে) রাতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সরকারি ব্যবস্থাপনায় হজের নিবন্ধন সংক্রান্ত চূড়ান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজের নিবন্ধন শনিবার শেষ হবে। প্রাক নিবন্ধনের ক্রমিক ২৯৪৬২ এর মধ্যে থাকা হজ যাত্রীদের উক্ত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো।

Manual1 Ad Code

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী শনিবার হজকার্যক্রমে সম্পৃক্ত সব ব্যাংক খোলাল থাকবে। আগামী ৫জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়ে শেষ হবে ৩ জুলাই। আর ফিরতি ফ্লাইট ১৪ জুলাই শুরু হয়ে শেষ হবে ১৪ আগস্ট।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code