হজের প্রাক-নিবন্ধনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রাক-নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Manual7 Ad Code

এ পর্যন্ত ১ লাখ ৬২ হাজার ৩২০ জন প্রাক-নিবন্ধন সম্পন্ন করেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫৮ হাজার ৯৬০ জন প্রাক-নিবন্ধন করেছেন।

Manual4 Ad Code

হজ অফিস জানিয়েছে, করোনার কারণে এবার হজে যেতে না পারা ব‌্যক্তিদের মধ‌্যে যারা টাকা ফেরত নেননি তারা আগামী বছর হজ পালনে অগ্রাধিকার পাবেন। যারা টাকা ফেরত নিয়েছেন তাদের হজে যেতে হলে আবার প্রাক-নিবন্ধন করতে হবে। ৩০ সেপ্টেম্বরের মধ্যেই তা করতে হবে।

সৌদি আবরের সঙ্গে বাংলাদেশ সরকারের চলতি বছরের চুক্তি অনুযায়ী বাংলাদেশ থেকে ১ লাখ ৩৭ হাজার ১৯৮ জনের হজ করার কোটা নির্ধারিত ছিল। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার এবং সরকারি ব্যবস্থাপনায় ১৭ হাজার ১৯৮ জনের কোটা নির্ধারিত ছিল। কিন্তু মহামারি করোনাভাইরাসের কারণে এবছর সীমিত সংখ্যক মুসল্লির অংশগ্রহণে হজ পালিত হয়। সৌদি আরবে থাকা মুসল্লি ছাড়া অন্য কোনো দেশের মুসল্লিরা হজ পালনের সুযোগ পাননি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code