হজের ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: চলতি বছরের হজ পালন শেষে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হাজিরা। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ হাজি। এর আগে গতকাল রোববার সন্ধ্যায় ফ্লাইনাস এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৩৫ জন হজযাত্রী।

Manual7 Ad Code

সোমবার (৩ জুলাই) সকাল ৬টা ৫ মিনিটে হাজিদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করে।

Manual3 Ad Code

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে, গতকাল রোববার রাতে সৌদি আরবের মদিনা মনোয়ারা বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের এই ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। আজ ভোরে বিমানের ওই ফ্লাইটে দেশে আসেন হাজিরা। আনুষ্ঠানিকতা শেষে সকাল সাতটার দিকে তারা বিমানবন্দর থেকে বের হন। এ সময় বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হাজিদের পরিবারের সদস্যরা তাদের অভ্যর্থনা জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code