হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ১২ মাস আগে

Manual7 Ad Code

সারাবাংলা ডেস্ক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি-পুলিশ। আজ রোববার বরিশাল থেকে সিআইডির একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

Manual8 Ad Code

যাত্রাবাড়ী থানায় দায়ের করা এই হত্যা মামলায় ১১ নম্বর আসামি হিসেবে নাম রয়েছে তৌহিদ আফ্রিদির। মামলায় মোট ২৫ জন এজাহারভুক্ত আসামি ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

Manual2 Ad Code

এই মামলার প্রধান আসামি হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২ নম্বর আসামি হলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে রয়েছেন পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

Manual6 Ad Code

এই একই মামলায় ২২ নম্বর আসামি হলেন তৌহিদ আফ্রিদির বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী। গত ১৭ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিবি) হাতে তিনি গ্রেপ্তার হন।

Manual2 Ad Code

ডেস্ক: এস

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code