হবিগঞ্জে যথাযথ মর্যাদায় ঈদুল আযহা উদযাপন .

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code
হবিগঞ্জ প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় শায়েস্তাগঞ্জে ও ঈদুল আযহা উদযাপিত হয়েছে। তবে এবার একটু ব্যতিক্রমী আয়োজনেই ঈদ উদযাপন করা হয়েছে। সারাদেশে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করায় প্রায় সবাই মাস্ক পড়ে ঈদের নামাজ পড়তে এসেছেন, নামাজ শেষে কাউকেই কোলাকুলি করতে দেখা যায়নি। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ ও পশু কোরবানীর মধ্যদিয়ে পালন করছেন তাদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব।
অাল্লাহর সন্তুষ্টি লাভের আশায় দেশের ধর্মপ্রাণ লাখো-কোটি মানুষ মসজিদেই এবার ঈদের নামাজ আদায় করেছে।
সকাল ৮টায় হবিগঞ্জে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ, সর্বস্তরের সাধারণ মানুষ উৎসব আমেজে নামাজ আদায় করেন।
সামাজিক দুরত্ব বজায় ও কোনরকম বিশৃঙ্খলা যাতে না হয় সেজন্য হবিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক তৎপর ছিলেন।
নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, করোনাভাইরাস থেকে মুক্তি এবং সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
নামাজ শেষে ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহপাকের প্রতি আনুগত্য প্রকাশ, তাঁর সন্তুষ্টি অর্জন এবং তাঁরই রাস্তায় সর্বোচ্চ আত্মত্যাগের মহিমায় কোরবানী করেন।
মুসলিমদের ধর্মীয় এ উৎসব উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
হবিগঞ্জে কোথাও কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি, সবখানেই শান্তিপূর্ণভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে, হবিগঞ্জ জেলা পুলিশ সার্বক্ষণিক মনিটরিং করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code