

অনলাইন ডেস্ক:
ভোলা-১ (সদর) আসনে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
ভোলা-২ আসনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আলী আজম মুকুল।
ভোলা-৩ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন।
ভোলা-৪ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।
পাবনা–১ আসনে নৌকার প্রার্থী শামসুল হক টুকু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
পাবনা–২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবির বিজয়ী হয়েছেন।
পাবনা–৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মকবুল হোসেন।
পাবনা–৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের গালিবুর রহমান শরীফ।
পাবনা–৫ আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স।
পিরোজপুর–১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মন্ত্রী শ ম রেজাউল করিম।
পিরোজপুর–২ আসনে বিজয়ী হয়েছেন জোটপ্রার্থী জাতীয় পার্টি–জেপির নেতা আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা)।
পিরোজপুর–৩ আসনের বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন মহারাজ (ঈগল)।
পিরোজপুর–৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি)।
হবিগঞ্জ–১ (নবীগঞ্জ–বাহুবল) আসনে নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। ঈগল প্রতীকে স্বতন্ত্র নির্বাচন করেছেন তিনি।
হবিগঞ্জ–২ (বানিয়াচং–আজমিরগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ময়েজ উদ্দিন শরীফ।
হবিগঞ্জ–৩ (সদর–লাখাই–শায়েস্তাগঞ্জ) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. আবু জাহির।
হবিগঞ্জ–৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন (ঈগল)। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী (নৌকা)।
মানিকগঞ্জ–২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হয়েছেন আওয়ামী লীগ থেকে তিনবারের এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
ময়মনসিংহ–১ (হালুয়াঘাট–ধোবাউড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদুল হক সায়েম ট্রাক প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ–২ (ফুলপুর–তারাকান্দা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শরীফ আহমেদ বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ–৩ (গৌরীপুর) আসেন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নিলুফার আনজুম পপি।
ময়মনসিংহ–৪ (সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহিত উর রহমান শান্ত।
ময়মনসিংহ–৫ (মুক্তাগাছা) ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী কৃষিবিদ নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ–৬ (ফুলবাড়িয়া) স্বতন্ত্র প্রার্থী আবদুল মালেক সরকার ট্রাক প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ–৭ (ত্রিশাল) স্বতন্ত্র প্রার্থী এবিএম আনিসুজ্জামান আনিছ ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছেন।
ময়মনসিংহ–৮ (ঈশ্বরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ–৯ (নান্দাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম নৌকা প্রতীকে ৮২ হাজার ৩৭১ ভোট পেয়েছে বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ–১০ (গফরগাঁও) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফাহমী গোলন্দাজ বাবেল বিজয়ী হয়েছেন।
ময়মনসিংহ–১১ (ভালুকা) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদ (ট্রাক)।
দিনাজপুর–৬ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শিবলী সাদিক।
মৌলভীবাজার–৩ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিল্লুর রহমান।
মৌলভীবাজার–২ আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার–১ আসনে আওয়ামী লীগের মো. শাহাব উদ্দিনকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
রাজশাহী–৬ (বাঘা–চারঘাট) আসনে নৌকার মনোনীত প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা রাহেনুল হক রায়হান।
রাজশাহী–১ (গোদাগাড়ী–তানোর) আসনে হেরে গেছেন ট্রাক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী বিপুল ভোটের ব্যবধানে জিতেছেন।
রাজশাহী–৩ (পবা–মোহনপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ অনায়াসে জয় পেয়েছেন।
রাজশাহী–৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
নারায়ণগঞ্জ–১ (রূপগঞ্জ) আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর গাজী।
চাঁপাইনবাবগঞ্জ–২ (ভোলাহাট–গোমস্তাপুর–নাচোল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মু. জিয়াউর রহমান।
রংপুর–১ আসনে স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলুকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। ট্রাক প্রতীকে নিকট প্রতিদ্বন্দ্বী হয়েছেন জাতীয় পার্টির নেতা স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গাঁ।
ফরিদপুর–১ আসনে (আলফাডাঙ্গা–বোয়ালমারী–মধুখালী) নৌকা প্রতীকে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান।
ফরিদপুর–২ (সালথা–নগরকান্দা) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীয়ত প্রার্থী শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু চৌধুরীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
ফরিদপুর–৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে পরাজিত করে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ (ঈগল)।
ফরিদপুর–৪ (ভাঙ্গা–সদরপুর–চরভদ্রাসন) আসন থেকে জয়ী হয়েছেন ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি নৌকার প্রার্থী কাজী জাফর উল্ল্যাহকে হারিয়েছেন।
বরগুনা–১ আসনে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকুকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
বরগুনা–২ আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত সুলতানা নাদিরা।
শেরপুর–১ (সদর) আসনে ট্রাক প্রতীকে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।
দিনাজপুর–৫ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ফিজার।
নীলফামারী–১ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আফতাব উদ্দিন সরকার।
নীলফামারী–২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী আসাদু্জামান নূর।
নীলফামারী–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. সাদ্দাম হোসেন পাভেলকে (কাঁচি) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নীলফামারী–৪ আসনে কাঁচি প্রতীকে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মো. সিদ্দিকুল আলম।
সাতক্ষীরা–২ (সদর) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আশরাফুজ্জামান আশু লাঙ্গল প্রতীকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
দিনাজপুর–১ আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া জাকাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মাদারীপুর–২ আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক মন্ত্রী শাজাহান খান বিজয়ী হয়েছেন।
কুষ্টিয়া–২ আসনে জাসদের সভাপতি হাসানুল হক ইনু নৌকা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা কামারুল আরেফিনের কাছে পরাজিত হয়েছেন।
কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা নাজমুল হুদা পটল ট্রাক প্রতীক নিয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া–৩ (সদর) আসনে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
কুষ্টিয়া–৪ (কুমারখালী–খোকসা) আসনে ট্রাক প্রতীকে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ।
ঢাকা–১৬ আসনে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইলিয়াস উদ্দিন মোল্লাহ।
টাঙ্গাইল–১ (মধুপুর–ধনবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জয়লাভ করেছেন।
টাঙ্গাইল–২ (গোপালপুর–ভূঞাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত ছোট মনির জয় পেয়েছেন।
টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা আমানুর রহমান খান রানা।
টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী জয় পেয়েছেন।
টাঙ্গাইল–৫ (টাঙ্গাইল সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি মো. ছানোয়ার হোসেন জয়লাভ করেছেন।
টাঙ্গাইল–৬ (নাগরপুর–দেলদুয়ার) আসনে জয়ে পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু।
টাঙ্গাইল–৭ (মির্জাপুর) আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ।
টাঙ্গাইল–৮ (সখীপুর–বাসাইল) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অনুপম শাহজাহানের কাছে পরাজিত হয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক।
রংপুর–২ (তারাগঞ্জ–বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
দিনাজপুর–৩ নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইকবালুর রহিম।
ঢাকা–১ (দোহার–নবাবগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীয়ত প্রার্থী সালমান এফ রহমান।
রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে বেসরকারিভাবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা নিয়ে গঠিত মেহেরপুর–১ আসনে ফরহাদ হোসেনকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এ প্রার্থী নৌকা প্রতীকে পেয়েছেন ৯৪ হাজার ৩০৩ ভোট।
সুনামগঞ্জ–৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বড় ভোটের ব্যবধানে টানা চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান।
দিনাজপুর–৪ আসনে চতুর্থ বারের মতো বিজয়ী হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী।
রাজশাহী–২ (সদর) নৌকা প্রতীকে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাকে হারালেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা।
ঢাকা–২০ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেনজির আহমেদকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
দিনাজপুর–২ আসনে বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রাজবাড়ী–১ আসনে আওয়ামী লীগ মনোনীত কাজী কেরামত আলীকে (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
রাজবাড়ী–২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মো. জিল্লুল হাকিম (নৌকা)।
পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে আওয়ামী লীগ মনোনীত এসএম শাহজাদাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিববুর রহমানকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
পটুয়াখালী–১ (সদর–মির্জাগঞ্জ–দুমকী) আসনে জাতীয় পার্টির (জাপা) কো–চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার লাঙ্গল প্রতীকে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত আবুল হাসানাত আবদুল্লাহ।
বরিশাল–২ (বানারীপাড়া–উজিরপুর) আসনে নৌকা প্রতীকে ১ লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। ৬ষ্ঠ বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিজয়ী হয়েছেন জাতীয় পার্টি মনোনীত গোলাম কিবরিয়া টিপু (লাঙ্গল)।
বরিশাল–৪ (মেহেন্দিগঞ্জ–হিজলা) আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ (ঈগল)।
বরিশাল–৫ (নগর ও সদর) আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক (নৌকা)।
বরিশাল–৬ (বাকেরগঞ্জ) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাফিজ মল্লিক (নৌকা)।
চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের আব্দুল ওদুদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নাটোর–২ (সদর–নলডাঙ্গা) আসনে বেসরকারিভাবে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম শিমুল।
নাটোর–৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের আবুল কালাম আজাদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
রংপুর–৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে এবারের নির্বাচনে একমাত্র তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানিকে বড় ব্যবধানে হারিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
চাঁদপুর–১ (কচুয়া) আসনে নৌকা প্রতীকের ড. সেলিম মাহমুদকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজার–৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আব্দুস শহিদ।
শেরপুর–২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। ষষ্ঠবারের মতো সংসদ সদস্য হলেন তিনি।
নোয়াখালী–৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গোপালগঞ্জ–৩ আসনে ২ লাখ ৪৯ হাজার ৯৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সুপ্রিম পার্টির একতারা প্রতীকের প্রার্থী এম নিজামউদ্দিন লস্কর পেয়েছেন ৪৬৯ ভোট।
শেরপুর–৩ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডিএম শহিদুল ইসলাম।
বান্দরবান (৩০০ নং) আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রতীকের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। দেশের বিভিন্ন প্রান্তে সংঘর্ষ, জালভোট, কেন্দ্র দখলের মতো ঘটনার খবর পাওয়া গেলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভোটগ্রহণ হয়েছে।
আজ রোববার বিকেলে ভোট গ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানিয়েছে, সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে।
এর আগে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের জানিয়েছিলেন, সারা দেশে বিকেল ৩টা পর্যন্ত অর্থাৎ ৭ ঘণ্টায় ভোট পড়েছে ২৭ শতাংশ। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানের মোট সাতটি কেন্দ্রে ভোটগ্রহণ বাতিল করা হয়েছে।
ভোটকেন্দ্রে ভোটগ্রহণ বাতিলের বিষয় নিয়ে ইসি সচিব বলেন, ‘সকাল থেকে ছিল তিনটি। পরে আরও চারটি কেন্দ্রে নিয়ে মোট সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ বাতিল করা হয়েছে এবং জালভোট বা জালভোট প্রদানে সহায়তা করার কারণে ১৫ জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি বা দণ্ড প্রদান করা হয়েছে। এর মধ্যে গাজীপুরে একজন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আছেন এবং যারা জালভোট দিতে গেছেন তারাও আছেন।’
আজ সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। বেশির ভাগ কেন্দ্রে নৌকা ছাড়া অন্য দলের এজেন্ট না থাকার খবর সকাল থেকেই পাওয়া গেছে।