হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া

লেখক:
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

এশিয়া ডেস্ক: নতুন সলিড-ফুয়েল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কথা জানিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে স্থানীয় সময় রবিবার বিকালে এই কঠিন ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি জানিয়েছে। 

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, নতুন মাল্টি-স্টেজ হাই-থ্রাস্ট সলিড-ফুয়েল ইঞ্জিন এবং একটি মধ্যবর্তী-রেঞ্জের হাইপারসনিক ম্যানুভারেবল নিয়ন্ত্রিত ওয়ারহেডের নির্ভরযোগ্যতা পরীক্ষা করার লক্ষ্যে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে।

Manual2 Ad Code

 

কেসিএনএ আরও জানিয়েছে, এই পরীক্ষা-নিরীক্ষা প্রতিবেশী দেশুগুলোর জন্য কোনও হুমকি সৃষ্টি করেনি এবং আঞ্চলিক পরিস্থিতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ রবিবার এক বিবৃতিতে বলেছেন, ক্ষেপণাস্ত্রটি পূর্ব দিকে উড়েছিল, প্রায় ১ হাজার কিলোমিটার ভ্রমণ করে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে এর সর্বোচ্চ উচ্চতা কমপক্ষে ৫০ কিলোমিটার ।

 

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code