হাউজ অব কমন্সের সামনে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

লন্ডন ডেস্কঃ 

Manual2 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন ও তিন বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র নিঃশর্ত মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবিতে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে ২২ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের সামনে ডেমন্সট্রেশন অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত নেতাকর্মীরা পোস্টার, ব্যানার ও ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে বিদেশে সু-চিকিৎসার দাবি জানান। ডেমনস্ট্রেশনে ব্রিটিশ আইন সভার উচ্চকক্ষের সদস্য লর্ড কোরবান হোসেন উপস্থিত হয়ে সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়া বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তি ব্যাপারে আন্তর্জাতিক হস্তক্ষেপ কামনার আহ্বান জানিয়ে ১০ ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ডেমোস্ট্রেশনে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডক্টর মোর্শেদ হাসান খান, নির্বাহী সদস্য ব্যারিস্টার মীর হেলাল। আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ, জোনাল  কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।

Manual8 Ad Code

বক্তারা বেগম খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা ও নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, “নিশিরাতের অবৈধ সরকার রাজনৈতিক প্রতিহিংসার কারনে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছে। স্বৈরাচারী সরকার জেল-জুলুম ও নির্যাতন করে ক্ষমতা চিরস্থায়ী করতে পারবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছু হলে তার দায়দায়িত্ব সরকারকে বহন করতে হবে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী ‘মাদার অফ ডেমোক্রেসি’ দেশনেত্রী বেগম জিয়া কারা মুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন  অব্যাহত থাকবে” বলে বক্তারা হুশিয়ারি উচ্চারন করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code