হাজার বছর বাঁচে যে গাছ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

* আফ্রিকান বাওবাব

Manual8 Ad Code

ওপরের গাছটি আফ্রিকান বাওবাব গাছ। এ বৃক্ষ ২ হাজার বছরেরও বেশি সময় বেঁচে থাকতে পারে। কিন্তু সম্প্রতি এ প্রজাতির অনেক প্রাচীন গাছ মারা গেছে। বিজ্ঞানীরা এর জন্য জলবায়ুর পরিবর্তনকে দায়ী করছেন। এ গাছটি নানা কাজে ব্যবহার করা হয়। এটি এমন ফল দেয় যাতে কমলার চেয়েও বেশি পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এর শেকড় থেকে লাল রং তৈরি করা যায়। ঝুড়ি ও দড়ির মতো নানা রকমের জিনিস তৈরি করা যায় এর বাকল দিয়ে।

* আলেরসা

Manual5 Ad Code

গাছের নাম আলেরসা যা প্যাটাগোনিয়ান সাইপ্রেস নামেও পরিচিত। চিলি ও আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে এ গাছটি খুঁজে পাওয়া যায়। ধারণা করা হয়, এ প্রজাতির সবচেয়ে পুরনো বৃক্ষটির বয়স আনুমানিক ৪ হাজার বছর। বিজ্ঞানীরা বলছেন, এ গাছটিতে এমন এক ধরনের রস আছে যা তাদের পচনের হাত থেকে রক্ষা করে। এমনকি পানিতে থাকলেও এই গাছ পচে না।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code