

হাতিয়া (নোয়াখালী) : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় সন্ধ্যাকালীন হাজী শাহজাহান দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর ফইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে হাতিয়ার উপজেলা সদর ওচখালীতে চরকৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম। এতে নিঝুম ব্লাড ফাউন্ডেশন, তালুক সুপার মার্কেটকে ২-০ গেমে হারিয়ে বিজয়ী হয়।
হাতিয়া স্পোর্টস একাডেমি এর পরিচালনায় মাস ব্যাপী এ টুর্নামেন্টে ৩২ টি দল অংশগ্রহন করছে। প্রথমে স্থানীয় খেলোয়াডদের অংশগ্রহনে খেলা চলে পরে বিভিন্ন দল জাতীয় ও বিভাগীয় শীর্ষ খেলোয়াডদের এতে অর্ন্তভুক্ত করেন। নিঝুম ব্লাড ফাউন্ডেশনের হয়ে খেলেন ২০১৪ সালে জাতীয় দলের চ্যাম্পিয়ন শ্যামল ও জাতীয় দলের খেলোয়াড রাফিব । তালুক সুপার মার্কেটের হয়ে খেলেন অনুর্ধ ১৮ বেচে চ্যাম্পিয়ন মিনহাজ ও জাতীয় দলের খেলোয়াড মইনুল। এতে ২-০ গেম এ নিঝুম ব্লাড ফাউন্ডেশন জয়লাভ করে। টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড হয় নিঝুম ব্লাড ফাউন্ডেশনের শ্যামল।
হাতিয়া স্পোর্টস একাডিমির প্রধান উপদেষ্ঠা মোস্তাফিজুর রহমান শাহীনের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-এ-আলম। বক্তব্য রাখেন পৌর মেয়র এ কে এম ইউছুফ আলী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের, মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম, প্রমূখ।