হাথুরুসিংহের সহমর্মিতা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: প্রায় দেড় মাস ধরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলেছে। এই সময়টাতে অনেক শিক্ষার্থী-পুলিশ ছাড়াও বহু সাধারণ মানুষ মারা গেছে। লম্বা আন্দোলনের পর গত ৫ আগস্ট সরকার পতন হয়। এই আন্দোলনে নিহত পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

বুধবার শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সোমবার সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রধান কোচ হাথুরুসিংহে। সেখানে কোটা আন্দোলনে নিহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেছেন, ‘(বাংলাদেশের গণ আন্দোলনে) যাদের কাছের মানুষজন মারা গেছে, তাদের পরিবারের জন্য আমার দোয়া ও ভালোবাসা। খুবই কঠিন ছিল এটি। আমি আশা করি, শিক্ষার্থীদের প্রশ্নগুলোর উত্তর আসবে। এটি অভূতপর্ব ঘটনা। আশা করি, দেশ আবার স্বাভাবিক অবস্থায় ফিরবে। এটি খুবই কঠিন ছিল। হ্যাঁ (আমার জন্য ইমোশনাল ছিল)।’

Manual5 Ad Code

হাথুরুসিংহে বিশ্বাস করেন খেলার মাধ্যমেই সকল মানুষ আবার ঐক্যবদ্ধ হয়ে উঠবেন, ‘অবশ্যই শতভাগ (জাতীয় দলের সামনে সুযোগ দেশের মানুষের মন-মানসিকতা ভালো করার)। আমরা সবাই জানি, মানুষকে ঐক্যবদ্ধ করার ও আশা দেওয়ার ক্ষমতা আছে খেলাধুলার। এই ম্যাচটি ভালো খেলতে পারলে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের ভালো লাগবে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code