হামদর্দের মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর নবনিযুক্ত পরিচালক মার্কেটিং এর সঙ্গে পরিচয় পর্ব ও মার্কেট সম্প্রসারণ নীতিমালা বিষয়ক মাসিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক, হামদর্দ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মোতাওয়াল্লী মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল। সভাপতিত্ব করেন নবনিযুক্ত পরিচালক (মার্কেটিং) মোহাম্মদ শরীফুল ইসলাম ।অনুষ্ঠানে ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, বাংলাদেশের ঘরে ঘরে স্বাস্থ্যসেবাকে পৌঁছে দিতে হামদর্দের সর্বস্তরের বিপণন কর্মীদের আরো সক্রিয় হতে হবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, শুধু মুনাফা নয়, হামদর্দ শত বছর ধরে মানুষের হৃদয়ে যে আস্থা অর্জন করেছে, তা কেবল সেবার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে।

Manual4 Ad Code

রাজধানীর বাংলামটরে হামদর্দ প্রধান কার্যালয়ের হামদর্দ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন হামদর্দের সিনিয়র পরিচালক (অর্থ ও হিসাব) মো. আনিসুল হক, পরিচালক (প্রশাসন) অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ এর পরিচালক লে. কর্নেল (অবসরপ্রাপ্ত) মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক (প্রটোকল এ্যান্ড লিগ্যাল এ্যাফেয়ার্স) মেজর (অবসরপ্রাপ্ত) ইকবাল মাহমুদ চৌধুরী, উপ-পরিচালক (মার্কেটিং) ডা.আবুল তৈমুর চৌধুরীসহ হামদর্দের বিভিন্ন পর্যায়ের বিপণন কর্মকর্তারা।
দোয়া মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code