হাসপাতাল থেকে বাসায় নাদির শাহ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

ফুসফুসে সংক্রমনে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া আম্পায়ার নাদির শাহ মোটামুটি সুস্থ্য হয়ে হাসপাতালে। আজ পড়ন্ত বিকেলে হাসপাতাল থেকে ধানমন্ডির বাসায় ফিরেছেন সাবেক এ ক্রিকেটার।

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

ঠিক পড়ন্ত বিকেলে জগো নিউজের সাথে মুঠোফোন আলাপে নাদির শাহ জানান, তিনি আগের চেয়ে সুস্থ্য বোধ করছেন। শ্বাসকষ্ট অনুভব করছেন না। আর ফুসফুসে জমে থাকা পানিও ফেলে দেয়া হয়েছে।

 

Manual5 Ad Code

 

চিকিৎসকরা তাকে বাসায় পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। ফুসফুসে আর কোন সমস্যা আছে কি না? তা খুঁটিয়ে দেখতে ও পরিষ্কার হতে চিকিৎসকরা আরও একটি পরীক্ষা দিয়েছেন। যা করানোর পরও পেতে পেতে প্রায় দু’সপ্তাহ লেগে যাবে।

 

Manual5 Ad Code

নাদের আরও জানান, তিনি চিকিৎসার জন্য যুক্তরাষ্ট যাবেন। প্রসঙ্গতঃ নাদির শাহ’র ভাই ও নিকটাত্মীয়দের যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করেন। নাদির প্রতি বছরই সেখানে ভ্রমণে যান। এবার চিকিৎসার জন্য যেতে চান। নাদিরের কথা, অবশ্যই আমি বেটার ট্রিটমেন্টের জন্য আমেরিকা যাব। সেটা দুই থেকে তিন সপ্তাহর ভিতরেই যাব ইনশাল্লাহ। নাদির সবার দোয়াপ্রার্থী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code